সেমির সমীকরণ কঠিন হলো বাংলাদেশের

ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে সাইফ হাসান ৩৫ বলে ৪৫ রান করে সর্বোচ্চ সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স ১৯ ওভারে ২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শুরুতে দারুণ বোলিং করে ১০০ রানের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় হাসান মাহমুদরা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জোনাথন মারলো (৩৮ বলে ৬১) ও ক্রিশ্চিয়ান হোয়ে (অপরাজিত ১৫)।
বাংলাদেশের ব্যাটিংয়ে বড় অবদান রাখতে পারেননি কেউ। ফর্মে থাকা জিশান আলম মাত্র ১৩ রানে ফেরেন। নাঈম শেখ ২১ বলে ১৯ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ২৭ বলে ৩৩ রান করলেও দলকে বড় ইনিংস উপহার দিতে পারেননি। রাকিবুল হাসান ৪ রান করেন। শেষদিকে ইয়াসির আলি ১৭ বলে ২৯ রান যোগ করে স্কোর কিছুটা এগিয়ে নেন।
তৃতীয় হারের ফলে ৫ ম্যাচে বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ জটিল হয়ে গেল। সোহানদের শেষ ম্যাচে জিতলেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
ভোরের আকাশ/হ.র