শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৮ বছর আগের চুক্তি : ওয়ার্নের পরিবার পাচ্ছে  ৪৫০ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে চুক্তির সঙ্গে একটি অনন্য শর্ত জুড়িয়ে দেন, যার সুফল প্রায় দুই দশক পর পাচ্ছে তার পরিবার।

১৫ হাজার ২৯০ কোটি ভারতীয় রুপিতে কাল সোমানির নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রভিত্তিক কনসোর্টিয়াম বিক্রি হওয়ার পর এই শর্ত কার্যকর হচ্ছে।

২০০৮ সালে চুক্তির সময় ওয়ার্নকে কেবল নেতৃত্বই নয়, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণও দেওয়া হয়েছিল তার হাতে। চুক্তির আওতায় প্রয়াত অস্ট্রেলিয়ান আইকনকে দলে খেলা প্রত্যেক বছরের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা অংশীদারিত্ব দেওয়া হয়েছিল।

ওয়ার্ন রাজস্থানের সঙ্গে খেলেছেন চার মৌসুম। ২০০৮ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় তার দল। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় তার অংশীদারিত্ব ৩ শতাংশ বেড়ে যায়। আর এবার দলটি ১৫ হাজার কোটি রুপিতে বিক্রি হওয়ায় ওয়ার্নের অংশের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।

ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করতে পারবেন এবং আসন্ন আইপিএল শেষে নগদ অর্থ ঘরে নিতে পারবেন। তবে এই চুক্তি অবশ্যই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের কাছ থেকে অনুমোদন পেতে হবে।

ভোরের আকাশ/আ.র

শেন ওয়ার্ন

শেয়ার করুন: