শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান নিয়ে প্রথমার্ধ শেষ করল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একদিকে ইংল্যান্ডের গোলের জন্য হাহাকার, অন্যদিকে লুকা মদরিচদের মাঝমাঠের ম্যাজিক মিলিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ মুহূর্তের নাটকিয়তা এখন তুঙ্গে। গ্রুপের শেষ দুটি ম্যাচে একই সাথে মাঠে নেমেছে ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা।

আর প্রথমার্ধের খেলা শেষে মাঠের সমীকরণ ওলটপালট করে দিয়ে চালকের আসনে বসে গেছে ক্রোয়াটরা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা ঘানার রক্ষণব্যুহ প্রথমার্ধেই ভেঙে দিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ঘানার জাল কাঁপান ক্রোয়াট মিডফিল্ডার পেতার সুচিচ। এই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে মদরিচের দল।

আরও পড়ুন

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

এদিকে গ্রুপের অন্য ম্যাচে পানামার বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলছে ফেভারিট ইংল্যান্ড। মাঠের দখল ও আক্রমণে থ্রি লায়ন্সরা পুরোপুরি দাপট দেখালেও কাজের কাজ গোলটি এখনো অধরাই রয়ে গেছে হ্যারি কেইনদের। প্রথমার্ধের খেলা শেষে গোলশূন্য সমতায় থেকেই মাঠ ছেড়েছে এই দুই দল। মাঠের এই আংশিক ফলাফলই গ্রুপ টেবিলকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে।

এই মুহূর্তে ঘানার বিপক্ষে এগিয়ে থাকায় ‘লাইভ টেবিলে’ গ্রুপের তৃতীয় স্থান থেকে নিয়ে একলাফে একদম শীর্ষে উঠে এসেছে ক্রোয়েশিয়া। আর পানামার বিপক্ষে গোল না পাওয়ায় এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে চলে গেছে ইংল্যান্ড। আর আপাতত ঘানা আছে তৃতীয় স্থানে। পূর্ণাঙ্গ ফল পেতে অপেক্ষা আর ৪৫ মিনিটের।

ভোরের আকাশ/এম

ক্রোয়েশিয়া

শেয়ার করুন: