শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ভারতের কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেরালায় ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। নেওয়া হয়েছিল চুক্তির টাকাও।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কেরালার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন।

আর্জেন্টিনার ওপর অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমি সত্যিই চেয়েছিলাম আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পন্সর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না।’

আর্থিক চুক্তি সম্পন্ন করা হয়েছিল কেরালা সফরের জন্য। এরপরও কথা রাখেনি আর্জেন্টিনা দল। ক্রীড়ামন্ত্রী করেন, ‘টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি।’

সফরের চুক্তি করেও সেটি বাতিল করার বিষয়টি মোটেও বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না আবদুরাহিমান। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমনটা করেছে। তারা টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

গত বছরের আগস্টে কেরালার ক্রীড়ামন্ত্রী মন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চে আর্জেন্টিনা দল একটি প্রদর্শনী ম্যাচ খেলতে কেরালায় আসবে। কিন্ত দুই মাস পার হতেই নভেম্বরে জানা যায়, আর্জেন্টিনার সফরটি হচ্ছে না।

ভোরের আকাশ/আ.র

প্রতারণার অভিযোগ

শেয়ার করুন: