শিরোনাম
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীবাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড ও ভারতের তৃতীয় ওয়ানডেতে একটি বলও হলো না। তাতে দুই ম্যাচ হাতে রেখে ভারত ২-০ তে এগিয়ে থাকল এবং নিশ্চিত করল যে তারা সিরিজ হারছে না। দুই দিন ধরে চলা বৃষ্টি প্রভাব ফেলেছে এই ম্যাচে। এমনকি অনুশীলন সেশনও ব্যাহত করেছে। শেষ পর্যন্ত ম্যাচ পণ্ড করে দিলো।

কোনো ওভার না কেটেই আধঘণ্টা পিছিয়ে টসের সময় নির্ধারণ করা হয়। কিন্তু আবার বৃষ্টি নামলে খেলা বিলম্বিত হয়। পরে বৃষ্টি চলে গেলে ৪০ ওভারের করে ইনিংস নির্ধারণ করা হয় এবং দুই অধিনায়ক মাঠে নামেন।

এবারও টস জিতে নেন সফরকারী দলের অধিনায়ক শুবমান গিল। তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এই সফরে সপ্তমবারের মতো টস হারেন মিচেল স্যান্টনার। খেলোয়াড়রা মাঠে নামার আগে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

সন্ধ্যাজুড়ে মাঠে বারবার কভার দেওয়া ও সরাতে দেখা গেছে। স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার আগেই আবার বৃষ্টি নামে। আউটফিল্ড প্রস্তুত করার জন্য অন্তত ৩০ থেকে ৪০ মিনিট দরকার ছিল এবং বৃষ্টি তখনও পড়ছিল। আম্পায়াররা সন্ধ্যা পৌনে সাতটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। যদিও ২০ ওভারের খেলা শুরু করার জন্য রাত ৮টা পর্যন্ত সময় ছিল।

ভারত দলও ঘোষণা করেছিল। তাদের একাদশে কোনো পরিবর্তন ছিল না। নিউজিল্যান্ড ব্লেয়ার টিকনারের জায়গায় ম্যাথু ফিশারকে আনে।

আরও পড়ুন

মাধবপুরে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল, রাজপথে ছাত্রদল ও যুবদল

এখন সিরিজ হার এড়াতে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাকি দুটি ম্যাচ খেলবে স্বাগতিকরা। শেষ দুটি ম্যাচ জিতলে সমতা ফেরাতে পারবে তারা। আর এই কাজ করতে হবে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম ল্যাথাম ও নাথান স্মিথকে ছাড়া। তারা টেস্ট স্কোয়াডে যোগ দেবেন।

অন্যদিকে এই দুটি ম্যাচ হারলেও সিরিজ হাতছাড়া হবে না ভারতের। টেস্টের প্রস্তুতি নিতে শেষ দুটি ম্যাচে থাকবেন না গিল ও লোকেশ রাহুল।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: