শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন রোহিত-কোহলি

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৭ সাল ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্যই বাকি দুই ফরম্যাট থেকে অবসরে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু তার পরও কি ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন তারা? ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরই ওয়ানডে থেকেও অবসরে যাবেন এই দুই তারকা ক্রিকেটার।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরই ওয়ানডে থেকেও অবসরে যাবেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতীয় সংবাদ মাধ্যম ‘দৈনিক জাগরণ’ এক প্রতিবেদনে বলেছে, কোহলি ও রোহিতকে যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে রাখা হবে, তেমন কোনো বার্তা বোর্ড এখনই নিশ্চিত করে দিতে পারছে না। আর এই বিশ্বকাপের আগে ভারতের খুব বেশি সিরিজও নেই।

ভারতীয় দলের একটি সূত্র ‘দৈনিক জাগরণ’কে বলেছেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।’

সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না। এমন বার্তা শোনার পরই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারা।

কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে বিসিসিআই। ডিসেম্বর থেকে শুরু হবে এই আসর। একমাত্র ঘরোয়া এই ওয়ানডে প্রতিযোগিতায় ভালো খেললে তবেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের দলে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে।

ভোরের আকাশ/তা.কা

রোহিত-কোহলিঅবসরওয়ানডে

শেয়ার করুন: