শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী হকি দল গড়ল ইতিহাস। প্রথমবার গঠিত এই দল এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিয়েই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে তারা শুধু প্রথম জয়ই পায়নি, গ্রুপে ভালো অবস্থানও নিশ্চিত করেছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে দারুণ লড়াই করে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে লাল-সবুজের মেয়েরা। উজবেকিস্তান সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে পিছিয়ে। ২৬ এপ্রিল হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই এশিয়ান গেমসের মূল পর্বের পথে বড় অগ্রগতি নিশ্চিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। ১১ মিনিটে শারিকা রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে উজবেকিস্তান ম্যাচে সমতা ফেরায়।

২৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। কনা আক্তার দারুণ আক্রমণ থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৩৯ মিনিটে আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন, ফলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

৪৬ মিনিটে আবারও ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় তারা। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি। ৩-২ ব্যবধান ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয় পেল বাংলাদেশের নারী হকি দল। এখন শেষ ম্যাচে পয়েন্ট পেলেই তাদের সেমিফাইনাল বা পরবর্তী পর্বে ওঠার সুযোগ আরও জোরালো হবে।

ভোরের আকাশ/সু.পা

নারী হকি দল

শেয়ার করুন: