রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ২৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস ঘোষিত দলে রেখেছেন অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়। স্বাভাবিকভাবেই স্কোয়াডে জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলারের এটি হতে যাচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ।
বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল, উজবেকিস্তান জাতীয় ফুটবল দল এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো জাতীয় ফুটবল দল।
আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে রোনালদোরা।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ : দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ : রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।
ভোরের আকাশ/সু.পা