মেসির জাদুতে ফিরল মায়ামি, সাউন্ডার্সকে ৩-১ গোলে হারাল

মেজর লিগ সকারে লিওনেল মেসি আবারও তার অসাধারণ পারফরম্যান্সে মায়ামিকে জয় এনে দিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ৩-১ গোলে সাউন্ডার্সকে হারিয়েছে।
ম্যাচের মাত্র ১২ মিনিটে স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে গোল করিয়ে দেন মেসি। ৪১ মিনিটে আলবার পাস থেকে নিজের গোল যোগ করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে দলের হয়ে তৃতীয় গোল করেন। যদিও ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।
এনিয়ে চলতি MLS মৌসুমে ২১ ম্যাচে ২০ গোল করেছেন মেসি। লিগ ইতিহাসে তিনি পঞ্চম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়েছেন। এছাড়া, ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকা ২০২৫ সালে মোট ৪০ গোল-এ সরাসরি অবদান রেখেছেন।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ফিলাডেলফিয়া ইউনিয়ন (৫৭), সিনসিনাতি (৫৫), শার্লট (৫৩) ও ন্যাশভিলে (৫০) যথাক্রমে উপরের সারিতে অবস্থান করছে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে মায়ামি সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারেছিল। তাই এই জয় ছিল তাদের প্রতিশোধের ম্যাচ হিসেবে।
ভোরের আকাশ // হ.র