শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নান্নু

ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ বেশি প্রাণবন্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলম্বোতে ভারতের একক আধিপত্য দেখা গেছে। স্পিনবান্ধব উইকেটে টস হেরে আগে ব্যাট করে ইশান কিষানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ১৭৫ রান করে ভারত। জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

গত বছরের এশিয়া কাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও পাকিস্তানকে অনায়াসেই হারায় ভারত। সব মিলিয়ে কোনো সংস্করণেই ভারতের সঙ্গে লড়াইও করতে পারছে না পাকিস্তান।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে এখন বাংলাদেশ ও ভারতের ম্যাচই হয় অধিক প্রাণবন্ত। তার মতে, বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলাতেই সবার নজর থাকে বেশি।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখন তো মনে হয়, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা এর ভারত-পাকিস্তানের চেয়ে বেশি প্রাণবন্ত হয়।

আমারও এটা মনে হয় যে, এখন ভারত-পাকিস্তান ম্যাচের থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তবু আমি মনে করি, ওই খেলার চেয়ে এখন বাংলাদেশের ফোকাসটা বেশি।’

নানা ঘটনাপ্রবাহের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। এর ফাঁকা সময়ে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

নান্নুর মতে, সামনের পাকিস্তান সিরিজের জন্য কাজে দেবে এই টুর্নামেন্ট।

তিনি বলেন, ‘অবশ্যই এটা কার্যকরী হবে। অনেকদিন ধরে আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছি না। যেহেতু একটা (টুর্নামেন্ট) শুরু করছি এই জায়গা থেকে...

ধরুন ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে, ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাব।’

ভোরের আকাশ/নি. ব

মিনহাজুল আবেদিন নান্নু

শেয়ার করুন: