শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লামিনে ইয়ামালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগা-র ৩৩তম ম্যাচডেতে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল সেল্টা ভিগোর। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তবে তার এই রেকর্ড গড়ার রাতেই বার্সা শিবিরে দেখা দিয়েছে চোটের আতঙ্ক।

পরিসংখ্যানভিত্তিক সংস্থা স্ট্যাটস ফুট-এর তথ্যমতে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে ৩০টি গোলের মাইলফলক স্পর্শ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন ইয়ামাল। বর্তমানে তার বয়স মাত্র ১৮ বছর ৯ মাস।

এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি জিমি গ্রিভস-কে। ১৯৫৮ সালের ৩০ আগস্ট চেলসি-র হয়ে ১৮ বছর ৬ মাস বয়সে এই কীর্তি গড়েছিলেন গ্রিভস, যা ছয় দশকেরও বেশি সময় ধরে অটুট ছিল। ইয়ামালের এই অর্জন তাকে বিশ্ব ফুটবলের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বার্সেলোনার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট। ম্যাচের এক পর্যায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লামিনে ইয়ামাল। বদলি হওয়ার পর তাকে সরাসরি ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। তার এই ইনজুরি কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে।

দুর্ভাগ্য এখানেই শেষ নয়। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জোয়াও ক্যানসেলো। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে মাঠে নামানো হয় আলেহান্দ্রো বালদেকে।

লা লিগার শিরোপা লড়াই যখন তুঙ্গে, তখন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট বার্সেলোনা-র জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে।

ভোরের আকাশ/সু.পা

ইয়ামালের ইতিহাসবার্সেলোনা

শেয়ার করুন: