শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির রেকর্ড, নতুন ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

লিওনেল মেসির আগমনের আগে শিরোপাহীন ছিল ইন্টার মিয়ামি। কিন্তু লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবের ভাগ্য। এবার মেসির ছোঁয়ায় আরেকটি নতুন কীর্তি গড়ল মিয়ামি। 

রোববার (৩০ নভেম্বর) ভোরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। 

ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় স্বাগতিকরা। ৯ মিনিট পর দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকেই। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।

এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি।

এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে তাদেও আলেন্দে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গোটা মায়ামি শিবির। আগামী ৭ ডিসেম্বর রাতে এমএলএস কাপের ফাইনালে মাঠে নামবে তারা। যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। 

৫–১ গোলের দারুণ জয়ে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হলো। এটাই মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা, ফুটবল ইতিহাসে যা সবচেয়ে বেশি।

ভোরের আকাশ/মো.আ.

 

 

যুক্তরাষ্ট্রেলিওনেল মেসিফুটবল

শেয়ার করুন: