শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী এশিয়ান কাপ

আজ বাংলাদেশের সামনে উজবেকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সিডনিতে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল এখন অস্ট্রেলিয়ার আরেক শহর পার্থে। সেখানেই বাংলাদেশ খেলবে এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রতিপক্ষ উজবেকিস্তান। 

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও উজবেকিস্তান। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-০ ও উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে।

১২ দলের এই লড়াই কেবল এশিয়ার সেরা হওয়ারই নয়, এখান থেকে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাইয়ে খেলার সুযোগও আছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে উঠলেই অলিম্পিকের বাছাই খেলা নিশ্চিত হবে। সেমিফাইনালে ওঠা ৪ দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। পরাজিত চার দল পাবে প্লে-অফ খেলার সুযোগ।

কাগজ-কলমে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী উজবেকিস্তান। ফিফা র‍্যাংকিংয়ে উজবেকিস্তান ৪৯, বাংলাদেশের ১১২। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পরের বছর ২০১১ সালে ঢাকায় অলিম্পিক বাছাইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পরাজয় ছিল ৩-০ ব্যবধানে। ১৫ বছর পর আরো বড় মঞ্চে দেখা হচ্ছে উজবেকিস্তানের সাথে। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরেছে।

বাংলাদেশ ও উজবেকিস্তানের লড়াইয়ে জয়ী দলের সুযোগ থাকবে নকআউট পর্বে ওঠার। তবে সেই সমীকরণ খুব কঠিন। বড় ব্যবধানের জয় ছাড়া আশা বাঁচিয়ে রাখতে পারবেন না কোনো দল। 
 

ভোরের আকাশ/আ.র

নারী এশিয়ান কাপ

শেয়ার করুন: