শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, মুগ্ধ নাহিদ রানায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 টেস্ট সিরিজে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। শুধু তাই নয়, নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রশংসায় মুখর হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বিশেষ করে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা-র ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, “বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বার পাকিস্তানের হার সত্যিই হতাশাজনক। তবে বিজয়ী দল পূর্ণ কৃতিত্বের দাবিদার, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে।”

বাংলাদেশের উইকেট ও পেস আক্রমণেরও প্রশংসা করেন সাবেক এই গতি তারকা। তিনি বলেন, “বাংলাদেশের পিচ আগে ধীরগতির ও টার্নিং ছিল। কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করছে, যা তাদের দ্রুত উন্নতি করা পেস বোলারদের সহায়তা করছে।”

আরও পড়ুন

টাইগারদের টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের অভিনন্দন

পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণই পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেন আকরাম। তার মতে, “বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর নাহিদ রানা অসাধারণ প্রতিভা। তার বোলিং দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল।

 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: