শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে ৭৫০ দম্পতির গণবিয়ে!

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক গণবিয়ে। শুক্রবার (১৭ জুলাই) ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৭৫০ দম্পতি।

ফুটবলের প্রতি ভালোবাসা এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনাকে একসঙ্গে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনেক নবদম্পতিকে ঐতিহ্যবাহী বিয়ের পোশাকের পাশাপাশি নিজ নিজ প্রিয় ফুটবল দলের জার্সি ও মেক্সিকো জাতীয় দলের সবুজ জার্সি পরেও অংশ নিতে দেখা যায়।

বিবাহ সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। উপস্থিত দর্শনার্থী ও স্বেচ্ছাসেবকেরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

বিয়েতে অংশ নেওয়া এক দম্পতি জানান, দীর্ঘদিন ধরে বিয়ের পরিকল্পনা থাকলেও উপযুক্ত সময় খুঁজে পাচ্ছিলেন না। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে পেরে তারা আনন্দিত।

আরেক নবদম্পতির ভাষ্য, এই আয়োজনের মাধ্যমে তাদের জীবনের দুটি ভালোবাসা—ফুটবল এবং জীবনসঙ্গী—একসঙ্গে উদযাপনের সুযোগ হয়েছে।

আয়োজকরা জানান, বিশেষ এ আয়োজনের জন্য আগে থেকেই ৭৫০ জুটি নিবন্ধন করেছিলেন। উৎসবমুখর পরিবেশে তাদের আইনি ও সামাজিকভাবে বিবাহ সম্পন্ন করা হয়, যা বিশ্বকাপের আবহে গুয়াদালাহারা শহরে যোগ করেছে ভিন্ন মাত্রা।

ভোরের আকাশ/এনএ

বিশ্বকাপ ফাইনাল,মেক্সিকো

শেয়ার করুন: