শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশসহ ১০ দলের এশিয়ান গেমস ক্রিকেট চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১০টি দল চূড়ান্ত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। আয়োজক দেশ হিসেবে আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল জাপান।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে ওঠে নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে হংকং ও ওমান।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নেপাল বাছাইপর্বেও দারুণ ছন্দে ছিল। নিজেদের প্রথম ম্যাচে তারা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ১৬৭ রানের বড় জয় তুলে নেয় দলটি। টুর্নামেন্ট শুরুর আগে কাতার নাম প্রত্যাহার করায় দুটি জয়েই গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে নেপাল।

আরও পড়ুন

বাংলাদেশ-সান মারিনো ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে

নেপালের কাছে হেরে গেলেও চীনের বিপক্ষে জয় পেয়ে মূল পর্বের টিকিট কাটে মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান উভয়ই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়লেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পদক নিশ্চিত করে টাইগাররা। সেই ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়াসির আলী। তার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।

ভোরের আকাশ/সু.পা

এশিয়ান গেমস ক্রিকেট

শেয়ার করুন: