শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল : টিকিটের আকাশছোঁয়া দাম, ফিফার বিরুদ্ধে অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। ঠিক এই সময়ে এসে টিকিটের চড়া দাম নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোপীয় ভোক্তা সংগঠন ইউরোকনজিউমার্স যৌথভাবে ইউরোপীয় কমিশনে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, টিকিটের বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে ফিফা।

হিসাব করে দেখা গেছে, একজন দর্শক যদি প্রতিটি রাউন্ডে একটি করে মোট আটটি ম্যাচ দেখতে চান, তবে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের জন্য তাঁকে গুনতে হবে প্রায় ৫ হাজার ২২৫ পাউন্ড। ২০২২ বিশ্বকাপে সাতটি ম্যাচের জন্য এই খরচ ছিল মাত্র ১ হাজার ৪৬৬ পাউন্ড। অর্থাৎ চার বছরেই খরচ বেড়েছে প্রায় চারগুণ। সবচেয়ে দামি ক্যাটাগরিতে এই খরচ ১২ হাজার ৩৫০ পাউন্ড পর্যন্ত উঠেছে।

সমর্থকদের আরও অভিযোগ, সমালোচনার মুখে ফিফা লোকদেখানোভাবে প্রায় ৬০ ডলারের সস্তা টিকিট ছেড়েছে। কিন্তু এই টিকিটের সংখ্যা এতটাই কম যে সাধারণ সমর্থকদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। সমর্থক গোষ্ঠী এটিকে ‘প্রতারণামূলক বিজ্ঞাপন’ বলছে, যা ইউরোপীয় ভোক্তা আইনের বিরুদ্ধে।

এফএসএ দাবি করেছে, ফিফাকে অবিলম্বে চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামার ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি বন্ধ করতে হবে। পাশাপাশি টিকিট বিক্রির অন্তত ৪৮ ঘণ্টা আগে আসন সংখ্যা ও ক্যাটাগরি সম্পর্কে স্বচ্ছ তথ্য দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এফএসএ পরিচালক রোনান ইভেন বলেছেন, ‘ফিফা সমর্থকদের সামনে কেবল দুটি পথ খোলা রেখেছে — হয় চড়া দাম দাও, নয়তো খেলা দেখা বাদ দাও।’

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে ফিফা। সংস্থাটি তাদের বিক্রয় পরিসংখ্যানকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও সমর্থকরা বলছেন, এটি সাধারণ ভক্তদের আবেগকে পুঁজি করার নামান্তর।

ভোরের আকাশ/আ.র

বিশ্বকাপ ফুটবল

শেয়ার করুন: