শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসি ম্যাজিকে নিউইয়র্ক সিটির বিপক্ষে মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল। সবশেষ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেও নিজে জোড়া গোলের পাশাপাশি সতীর্থের গোলে রেখেছেন বড় অবদান। তাতে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। আর দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে শীর্ষে থাকা রয়েছে ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।

এদিন জোড়া গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। মেজর লিগ সকারে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়েও বেশ এগিয়ে গেছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি।

ভোরের আকাশ/মো.আ.

ইন্টার মায়ামিজয়লিওনেল মেসি

শেয়ার করুন: