লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে লিটন দাসের ফিফটিতে ভর করে ৩০০ রানের মাইলফলক পার করেছে বাংলাদেশ দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম (৮৩) ও সাদমান ইসলাম (৬৭) ১২৪ রান যোগ করে দলকে দারুণ সূচনা এনে দেন। তবে পরবর্তীতে মাত্র ৪ রানের ব্যবধানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট (মুমিনুল ৩৯, শান্ত ২৯, এবং মুশফিক ০) হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে (২৪) সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। লিটন ৮৯ বলে ৪টি চারের সাহায্যে ৫৩ রান করে আউট হন, যার মাধ্যমে বাংলাদেশ দল ৩০০ রান অতিক্রম করতে সক্ষম হয়। দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ
শুক্রবার (৯ অক্টোবর) ম্যাচের প্রথম দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭২.২ ওভারে ৬ উইকেটে ৩০০ রান। লিটন ব্যাট করছেন ৫০ রানে, আর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নাঈম হাসান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম মিলে গড়েন শতরানের জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। তবে সেঞ্চুরির সুযোগ তৈরি করেও ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।
অন্য প্রান্তে সাদমানও তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৬৭ রান করে জিয়া-উর-রহমানের দারুণ ক্যাচে বিদায় নেন এই ওপেনার। প্রথম সেশনে ১ উইকেটে ১৩৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় সেশনে দৃশ্যপট বদলে যায়। মুমিনুল হক ৩৯ রান করে ফিরলে শুরু হয় বিপর্যয়। এরপর শূন্য রানে বোল্ড হন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেনও ২৯ রান করে আউট হলে মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ২২৫ রানে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশের সংগ্রহ।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মিরাজ। দুজনের ব্যাটে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ জুটি। তবে ইসমত আলমের বলে বোল্ড হয়ে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের বিদায়ের পর লিটনের ওপরই এখন বড় সংগ্রহের আশা বাংলাদেশের।
ভোরের আকাশ/আ.র