শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসএলে লাহোরের হ্যাটট্রিক শিরোপা, সাকিব-রিশাদদের কীর্তি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পিএসএলে লাহোরের হ্যাটট্রিক শিরোপা, সাকিব-রিশাদদের কীর্তি
পিএসএলে লাহোরের হ্যাটট্রিক শিরোপা, সাকিব-রিশাদদের কীর্তি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় এবং মোট তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ২০২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্লাডিয়েটর্স। হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে দলটি পেরিয়ে যায় দুইশ রানের গণ্ডি। তবে বড় লক্ষ্য নিয়েও জয় ধরা দেয়নি। লাহোরের হয়ে শুরুতে ফখর জামান দ্রুত বিদায় নিলেও পরবর্তী ব্যাটাররা দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।

মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল লাহোর। নাঈম করেন ২৭ বলে ৪৬ রান, আর শফিক করেন ২৮ বলে ৪১ রান। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় লাহোর। ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল।

তবে হাল ছাড়েননি কুশল পেরেরা ও সিকান্দার রাজা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই ব্যাটারের জ্বলে ওঠা বদলে দেয় চিত্র। ১৭তম ওভারের শেষ দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন রাজা। অন্যদিকে পেরেরা করেন ঝড়ো হাফ-সেঞ্চুরি, শেষের আগের ওভারে একাই তুলে নেন ১৮ রান।

শেষ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে থাকা সিকান্দার রাজা প্রথমে ১ রান নেন, এরপর পেরেরা ২ বলে করেন ৩ রান। শেষ তিন বলে ৮ রান দরকার থাকলে রাজা একটি ছক্কা ও একটি চারে ম্যাচ শেষ করে দেন এক বল হাতে রেখে।

বোলিংয়ে লাহোরের হয়ে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, যিনি নেন ৩টি উইকেট। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৪২ রান খরচায় নেন ১টি উইকেট। সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট, আর সিকান্দার রাজা নেন ১টি উইকেট।

এই জয়ের মধ্য দিয়ে লাহোর কালান্দার্স টানা তৃতীয়বারের মতো (২০২২, ২০২৩, ২০২৫) পিএসএল ট্রফি নিজেদের ঘরে তোলে। সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ দলটির অন্যান্য আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: