শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ৩-২ ব্যবধানে ডিসি ইউনাইটেডকে হারিয়েছে ইন্টার মায়ামি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে প্রথমার্ধে একটি অ্যাসিস্টের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

প্রথমার্ধের ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বিরতির পর ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে ডিসি ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে নিরাপদ লিড এনে দেয়। মৌসুমে এটি তার ২২তম গোল, যা তাকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে তুলেছে।

জর্দি আলবা ও সার্জিও বুসকেতস মেসির দুটি গোলে অ্যাসিস্ট দেন। গোলরক্ষক অস্কার উস্তারি করেন চারটি সেভ। শেষ মুহূর্তে জ্যাকব মুরেলের গোলে ব্যবধান কমালেও জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে ইন্টার মায়ামি (১৫-৬-৭) ইস্টার্ন কনফারেন্সে ৫ম স্থানে উঠে এসেছে। তারা বুধবার চতুর্থ স্থানে থাকা নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে।

অন্যদিকে ডিসি ইউনাইটেডের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। 

ভোরের আকাশ/মো.আ.

ইন্টার মায়ামিজয়লিওনেল মেসি

শেয়ার করুন: