শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হ‍্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ঘরে তুলেছিল চেলসি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো করতে পারেনি ইংলিশ জায়ান্টরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তারা। ইউরোপ সেরার মঞ্চে এমন শিশুতোষ ভুল করছে তার দল! সেগুলোর মাশুল দিয়েই বায়ার্নের বিপক্ষে হেরেছে চেলসি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডান দিক থেকে মাইকেল ওলিসের ক্রসে দায়ত উপামেকানোর চাপের মুখে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন চেলসির ট্রেভো শ্যালাবা।

২৭তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন হ‍্যারি কেইন। তাকেই মোইসেস কাইসেদো ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। দুই মিনিট পরেই কোল পালমারের নৈপুণ‍্যে ব‍্যবধান কমায় চেলসি। 

২৯ মিনিটে মাঝ মাঠ থেকে বল পায়ে এগিয়ে যান ইংলিশ মিডফিল্ডার। ডি বক্সে মালো গিস্তোকে বল বাড়িয়ে জায়গা করে নেন তিনি। কাট ব‍্যাকে বল ফিরে পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন পালমার। এতে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই সুযোগ পায়, কিন্তু দুর্বল শটের জন‍্য কেউ গোল পাচ্ছিল না। তবে ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন কেইন। মাঝমাঠ থেকে ব‍্যাক পাস দিতে গিয়ে চ‍্যালেঞ্জের মুখে গড়বড় করে ফেলেন গিস্তো। বল পেয়ে যান অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন তিনি। 

ভোরের আকাশ/তা.কা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখ

শেয়ার করুন: