শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যানইউর গোলপোস্টে আসছেন মার্টিনেজ?

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ম্যানইউর গোলপোস্টে আসছেন মার্টিনেজ?
ম্যানইউর গোলপোস্টে আসছেন মার্টিনেজ?

গোলরক্ষক সংকটে ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে ওনানা ও আলতাই বায়িন্দির ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে ক্লাবটি প্রায় প্রতিটি ম্যাচেই সমস্যায় পড়ছে। অভিজ্ঞ টম হিটন থাকলেও তিনি মূলত ব্যাকআপ হিসেবেই বিবেচিত। এ অবস্থায় নতুন গোলকিপারের খোঁজে মাঠে নেমেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড। নামকরা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেছেন, ম্যানইউ ইতোমধ্যেই অ্যাস্টন ভিলার সঙ্গে যোগাযোগ করেছে। লামেন্সের চুক্তি এগোতে না পারলে মার্টিনেজ এখন তাদের প্রধান টার্গেট।

তবে ভিলা সহজে তারকা গোলরক্ষককে ছাড়তে রাজি নয়। ক্লাবটি ইতোমধ্যেই বিকল্প হিসেবে বেলজিয়ান কিপার সেনে লামেন্স ও পোর্তোর দিয়োগো কস্তার সঙ্গে যোগাযোগ করছে।

আর্সেনাল ছাড়ার পর অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে স্কাই স্পোর্টসের বিশ্লেষক ড্যান বার্ডেল “ওয়ার্ল্ড-ক্লাস” কিপার হিসেবে আখ্যা দিয়েছেন। তার অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তাই ম্যানইউকে আকৃষ্ট করছে।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি মাত্র এক দিন। এর মধ্যেই যদি মার্টিনেজকে দলে ভেড়াতে পারে ম্যানইউ, তবে ওল্ড ট্র্যাফোর্ডের গোলপোস্ট নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা কাটতে পারে।

ভোরের আকাশ//হ.র

ফুটবল

শেয়ার করুন: