শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির জাদুতে জয়ে ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এমএলএসের মঞ্চে আবারও দেখা গেল সেই চেনা লিওনেল মেসিকে। গোল করলেন, গোল করালেন, আর তার নৈপুণ্যের আলোয় ঝলমল করে ওঠে ইন্টার মায়ামি। প্রতিশোধের আগুনে পোড়া সিয়াটল সাউন্ডার্সকে হারালেন ৩–১ গোলে, ফেরালেন দলকে জয়ের ধারায়।

ম্যাচের শুরুতেই মেসির ছোঁয়ায় এগিয়ে যায় মায়ামি। দ্বাদশ মিনিটে তার নিখুঁত অ্যাসিস্ট থেকে জর্দি আলবা গোল করেন। ৪১ মিনিটে গোলরক্ষকের ফাঁক গলে নিজেই বল পাঠান জালে, বিরতিতে দলকে এগিয়ে দেন ২–০ ব্যবধানে। বিরতির পর ইয়ান ফ্রের গোলে ব্যবধান আরও বাড়ে ৫২ মিনিটে। যদিও ৬৯ মিনিটে সিয়াটলের অবেদ ভারগাস একটি গোল শোধ দেন, তবে জয় নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি।

সংগৃহীত ছবি

এই জয়ের পেছনে ছিল আগের ক্ষতের প্রতিশোধের তীব্রতা। মাত্র দুই সপ্তাহ আগে লিগস কাপ ফাইনালে সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে, আর সেই ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যায় বিতর্কিত মারামারির ঘটনা। শাস্তি পেয়ে মাঠের বাইরে লুইস সুয়ারেজ, তবে তার অনুপস্থিতিতে মেসিই হয়ে উঠলেন মায়ামির ভরসার নাম।

গত ম্যাচে শার্লটের কাছে হেরে কনফারেন্স টেবিলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে সিয়াটলের বিপক্ষে এই জয়ে তারা ইস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে পঞ্চম স্থানে, ৪৯ পয়েন্ট নিয়ে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে এখনো পিছিয়ে ৮ পয়েন্টে, তবে হাতে আছে তিনটি ম্যাচ। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৪৫ পয়েন্টে চতুর্থ স্থানে নেমে গেছে সিয়াটল।

ভোরের আকাশ/তা.কা

এমএলএসইন্টার মায়ামি সিএফলিওনেল মেসি

শেয়ার করুন: