শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ম্যাচ হলেও লিগ ফুটবল থেকে বঞ্চিত ঢাকা স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাধারণ দর্শক অনেক দিন ধরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল লিগের খেলা দেখতে পাননি। করোনার সময়ের পর থেকেই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজ শেষ হতে প্রায় পাঁচ বছর কেটে গেলেও এখনো সেখানে ঘরোয়া ক্লাব ফুটবল ফিরতে পারেনি।

এই সময়ে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও ঘরোয়া লিগের ক্লাবগুলোকে মাঠ ব্যবহার করতে দেওয়া হয়নি। সর্বশেষ বাংলাদেশ–হংকং ম্যাচের পর মাঠ ফাঁকা থাকলেও ক্লাব ফুটবলের জন্য স্টেডিয়াম উন্মুক্ত করা হয়নি। ফলে মোহামেডান ও আবাহনীর মতো বড় ক্লাবগুলোও ঢাকার বাইরে গিয়ে লিগ ম্যাচ খেলতে বাধ্য হচ্ছে।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় ১৯ মাস পর অবশেষে মাঠ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বাফুফে সদস্য ইকবাল হোসেন। কমিটিতে আরও আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ মোট আটজন সদস্য।

গতকাল মাঠ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন কয়েকজন সদস্য নিয়ে ঢাকা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেন। তবে প্রথম দিনেই পুরো কমিটি উপস্থিত ছিল না। পরিদর্শনের পর তিনি জানান, মাঠ খেলার উপযোগী হতে আগামী ২০ আগস্টের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, বর্তমানে মাঠে লেয়ার ঢালাইয়ের কাজ চলছে। মাটির উর্বরতা বাড়াতে ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে এবং দুটি প্রজাতির ঘাস পরীক্ষা করা হচ্ছে। যে ঘাস ভালো হবে সেটিই রোপণ করা হবে। পুরো প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগছে।

ইকবাল হোসেন জানান, আগে বৃষ্টির পর মাঠ থেকে পানি নামতে ২০–২৫ মিনিট সময় লাগত, এখন উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে তা কমে ১০–১২ মিনিটে নেমে আসবে। পাশাপাশি বাইরের ঘাস যাতে মাঠে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও বিশেষভাবে কাজ করা হচ্ছে।

তবে মাঠ সংস্কারে মোট কত টাকা ব্যয় হচ্ছে—এ বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু জানাতে পারেননি। সংস্কারকাজ শেষ হলেও ঘরোয়া লিগ ফুটবল ঢাকা স্টেডিয়ামে ফিরবে কি না, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বাফুফে। তবে ক্লাবগুলো আবারও ঢাকায় লিগ ম্যাচ ফিরিয়ে আনার বিষয়ে সক্রিয় হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ঘরোয়া ফুটবল লিগ

শেয়ার করুন: