শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩ ওয়ানডে এবং ৩টি টি-২০ ম্যাচ

১৫ বছর পর বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। এর আগে শেষবার তারা ২০১১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল, যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল ৩–০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে পরাজিত করেছিল। তারও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে (৩–০) হারায়।

এবার সফরে অস্ট্রেলিয়া বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে। বিসিবির সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৫ জুন হওয়ার কথা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সিরিজটি শুরু হবে ৯ জুন। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ জুন। এই ম্যাচগুলো আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এর আগে সর্বশেষ ২০২১ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেই সিরিজে বাংলাদেশ ৪–১ ব্যবধানে জয়লাভ করে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ

শেয়ার করুন: