শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে এই সময়টা ফাঁকাতেই কাটতে দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আয়োজিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ–এ অংশগ্রহণের জন্য তিনটি পৃথক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের অভিজ্ঞ তারকা ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলগুলো প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর খেলাকে নিশ্চিত করবে।

ধূমকেতু একাদশের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান। দলে রয়েছেন শক্তিশালী পেসাররা তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দলে আছেন নাসুম আহমেদ, এবং ওপেনিংয়ে দলের ভারসাম্য রক্ষায় খেলবেন তানজিদ হাসান তামিম।

দুর্বার একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবং উইকেটকিপার নুরুল হাসান সোহান।

অন্যদিকে, আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশে জায়গা পেয়েছেন বয়সভিত্তিক ক্রিকেট দলের ক্রিকেটাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ ফেব্রুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনে প্রতিদিন বিকেল ৪টায় থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ফ্লাডলাইটের নিচে মাঠের খেলা। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে (প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে)। ৯ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

দুর্বার একাদশ:
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ

দুরন্ত একাদশ:
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন

 

ভোরের আকাশ/এনএস

টি-টোয়েন্টি ক্রিকেটবিসিবি

শেয়ার করুন: