শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্যার গ্যারি সোবার্স। ছবি: সংগৃহীত।
স্যার গ্যারি সোবার্স। ছবি: সংগৃহীত।

ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটে। সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক এবং বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা বলেন, স্যার গ্যারি সোবার্স ছিলেন তাদের সর্বকালের সেরা ক্রিকেটার। তিনি সোবার্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তারা যেন শক্তি ও শান্তি খুঁজে পান। লারার ভাষায়, সোবার্সের উত্তরাধিকার কখনো মুছে যাবে না।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, সোবার্সের মৃত্যু ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তার মতে, নিজের সময়ের ক্রিকেটে প্রতিভার মানদণ্ডই ছিলেন এই কিংবদন্তি।

বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সোবার্সকে নিজের দেখা সর্বকালের সেরা ক্রিকেটার উল্লেখ করে বলেন, তিনি ছিলেন তার অনুপ্রেরণা ও নায়ক।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ বলেন, ‘অলরাউন্ডার’ শব্দটির প্রকৃত অর্থই ছিলেন স্যার গ্যারি সোবার্স। ব্যাটিং, পেস বোলিং, স্পিন—সব বিভাগেই তিনি ছিলেন অসাধারণ। শেবাগের মতে, বর্তমান আইপিএলের যুগে খেললে সোবার্সই হতেন সবচেয়ে দামি ক্রিকেটার।

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, ক্রিকেট তার অন্যতম সেরা আইকনকে হারিয়েছে। অলরাউন্ডার হিসেবে সোবার্সের অসাধারণ দক্ষতা ও খেলোয়াড়সুলভ মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ জানান, সোবার্স সবসময় তাকে মূল্যবান পরামর্শ দিতেন। মাঠে তার পারফরম্যান্স ও নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেন, ক্রিকেট তার সর্বকালের অন্যতম সেরা আইকনকে হারিয়েছে। তিনি সোবার্সের পরিবার, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের প্রতি সমবেদনা জানান।

ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট বলেন, যারা সোবার্সকে তার সেরা সময়ে খেলতে দেখেছেন, তারা জানেন তিনি ছিলেন জীবনে একবারই দেখা মেলে এমন এক ক্রিকেটার। মাঠের বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম বলেন, সোবার্স শুধু ক্রিকেট খেলেননি, তিনি দেখিয়েছেন এই খেলায় কী কী সম্ভব। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন

তৃতীয় স্থান নির্ধারণী নিয়ে আপত্তি ইংল্যান্ড-ফ্রান্সের

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ক্রিকেট বিশ্বের সঙ্গে তারাও গভীর শোক প্রকাশ করছে। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় সোবার্স অস্ট্রেলিয়ান ক্রিকেটেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

স্যার গ্যারি সোবার্সের বিদায়ে বিশ্ব ক্রিকেট হারাল এমন এক কিংবদন্তিকে, যিনি ব্যাট, বল ও নেতৃত্ব—সব ক্ষেত্রেই রেখে গেছেন অনন্য এক উত্তরাধিকার।

ভোরের আকাশ/জেআ

গ্যারি সোবার্সক্রিকেট সংবাদওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

শেয়ার করুন: