শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঈন আলী আইপিএল ছেড়ে পিএসএলে!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সূচি প্রায়ই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে থাকে। ফলে বিদেশি ক্রিকেটারদের সামনে প্রায়ই একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণত আইপিএলকে অগ্রাধিকার দেওয়া হলেও ব্যতিক্রম হিসেবে এবার পিএসএল বেছে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী।

গত বছর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলেছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবার তিনি পিএসএলে খেলছেন পাকিস্তানের করাচি কিংসের হয়ে। এই সিদ্ধান্ত নিয়ে শুরুতে নানা আলোচনা-গুঞ্জন তৈরি হলেও অবশেষে নিজেই কারণ ব্যাখ্যা করেছেন মঈন আলী।

এআরওয়াই পডকাস্টে তিনি বলেন, “নানা কারণ আছে। আমি এখন ৩৮ বছর বয়সী। এখনো খেলতে চাই, ভালো করতে চাই এবং ক্যারিয়ার যতদূর সম্ভব দীর্ঘ করতে চাই। করাচিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ ছিল এখানকার পরিবেশ। এটা তুলনামূলক ছোট টুর্নামেন্ট, যা আমার ও আমার পরিবারের জন্য ভালো।” তিনি আরও জানান, আইপিএলে নিয়মিত সুযোগ না পাওয়াও তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। গত আসরে কেকেআরের হয়ে তিনি মাত্র ৬টি ম্যাচ খেলেছিলেন এবং ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন খুবই সীমিতভাবে।

মঈন বলেন, “গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাট করার সুযোগ পেয়েছি মাত্র দুইবার। এই পর্যায়ে আমি নিয়মিত মাঠে নামতে চাই, ব্যাট করতে চাই। মনে হচ্ছে আমি এখনো ভালো ক্রিকেট খেলছি, তাই সামনে এগিয়ে যেতে চাই।” করাচি কিংসের হয়ে পিএসএলে খেলে তিনি ছয় ম্যাচের সবকটিতেই অংশ নিয়েছেন। যদিও দলের পারফরম্যান্স খুব ভালো না হলেও নিজের কিছু ইনিংসে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

অভিজ্ঞ এই অলরাউন্ডার আরও যোগ করেন, “কোথাও আপনার জায়গা নিশ্চিত নয়, এখানেও না। কিন্তু আমি শুধু আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। পিএসএলে খেলতে সবসময়ই আগ্রহ ছিল, তবে আইপিএলের সঙ্গে সূচি সংঘর্ষের কারণে সেটা আগে সম্ভব হয়নি।”

ভোরের আকাশ/সু.পা

পিএসএলে মঈন আলী

শেয়ার করুন: