শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল, জানালেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান সংগ্রহ করেছিল টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে লিডও পেয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। দ্বিতীয় দিন শেষে ম্যাচের প্রথম ইনিংসে টার্নিংয়ের কথা জানালেন নাহিদ রানা।

সংবাদ সম্মেলনে রানা বলেন, ‘আমার মতে, আমাদের টার্নিং পয়েন্ট ছিল লিটন দার ব্যাটিং। এরপর শেষ দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই এবং শরিফুল ভাইদের শেষের দিকে ব্যাটিংও টার্নিং পয়েন্ট ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ভালো বোলিংও করেছি। লিটন দা যদি সেঞ্চুরি না করতো আমরা ব্যাকফুটে থাকতাম।’

পরে মুশফিককে নিয়ে রানা বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে করার মাধ্যমে অনেক কিছু সেখার আছে। অনেক আগেই আমার সৌভাগ্য হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা। যখনই তার সঙ্গে খেলি বা দেখা হয়, চেষ্টা করি নতুন কিছু শেখার। কোনো ভুল হলে তিনি নিজে এসে পরামর্শ দেন।’

আরও পড়ুন

কুষ্টিয়ায় পদ্মা বাঁধ বাস্তবায়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজের বোলিং নিয়ে পরে রানা বলেন, ‘যখনই অধিনায়ক বলে যে বোলিং করবা, তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি। যাতে শরীরটা ভালোমতো গরম হয়ে যায় এবং ম্যাচের ভেতরে গিয়ে আর ওয়ার্ম আপ করা লাগে না।’

‘ফিটনেসের ব্যাপারে বলব, একজন খেলোয়াড় হিসেবে এটা আমার রুটিনের অংশ। আমি সবসময় নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করি এবং নিজেকে কখনও ফাঁকি দেই না। চেষ্টা করি নিজের ফিটনেস হাই লেভেলে রাখার।’

ভোরের আকাশ/ এনউব

নাহিদ রানা

শেয়ার করুন: