শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ নেতৃত্ব নিয়ে মিরাজের ভাবনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বে গত বছর দুটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। টাইগাররা এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মিরাজের নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে।  মিরপুরে বৃৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে ২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেইনটেইন করতে হবে এবং সিরিজগুলোতে ভালো খেলতে হবে। শেষ দুইটা সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী ছিল। দলে লং টাইমের জন্য একজন অধিনায়ক যদি থাকে তাহলে টিমকে খুব ভালোভাবে গড়া সম্ভব।'

'অল্প সময়ের জন্য কাউকেই দায়িত্ব  দিলে দল গড়া অনেক কঠিন হয়ে পড়ে। লম্বা সময় অধিনায়কত্ব পাওয়া এটা একটা পজিটিভ দিক। আমি খুব ভালো ভাবে পরিকল্পনা করতে পারব প্রত্যেকটা সিরিজ। কন্ডিশন এবং কার অধীনে প্লেয়াররা খেলবে তারা মানসিকভাবে স্বাধীন থাকবে।

পরে কিউই দলকে নিয়ে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‍্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’

মিরাজ বলেন, আমরা বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই যেতে চাই। ২৩ বিশ্বকাপের আগে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু বিশ্বকাপে যেয়ে আমরা ভালো করতে পারিনি। তাই আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।'

অধিনায়কত্ব নিয়ে মিরাজের মত

শেয়ার করুন: