শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খেলোয়াড়দের নিষেধাজ্ঞা নিয়ে ফিফার সিদ্ধান্তে আর্জেন্টিনার স্বস্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার তিন ফুটবলারের শাস্তির ধরনে পরিবর্তন এনেছে ফিফা। লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার যথাক্রমে ১০, ৭ ও ১ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকলেও এখন প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও তাদের নিষেধাজ্ঞা গণনা করা হবে।

এর আগে ফিফার দেওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক উইন্ডোর সব ম্যাচে শাস্তির মেয়াদ গণনা করা হতো না। ফলে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে নিষেধাজ্ঞা কাটাতে হতো ফুটবলারদের। বিষয়টি বিবেচনায় নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে শাস্তি কার্যকরের ধরন পরিবর্তনের অনুরোধ জানায়।

এএফএর অনুরোধের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিয়ম মেনে নিষেধাজ্ঞার ধরনে পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এর ফলে চলতি বছরের শেষ দিকে এবং ২০২৭ সালের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচ থাকায় তিন ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ তুলনামূলক দ্রুত শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। চলতি বছরের বাকি সময়ে আর্জেন্টিনা ছয়টি ম্যাচ খেলতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

তবে শাস্তি পুরোপুরি মেনে নেওয়ার পথে হাঁটছে না এএফএ। নিষেধাজ্ঞা কমানোর জন্য যথাযথ আপিল প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থাটি। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটির কাছে আবেদন করার সুযোগ রয়েছে তাদের।

এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন ইতোমধ্যে নিষেধাজ্ঞার মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, শাস্তি মাত্রাতিরিক্ত। আপিল কমিটিতে আবেদন করে ব্যর্থ হলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এর দ্বারস্থ হতে পারে আর্জেন্টিনা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: