শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতের সাবেক টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাকে দলে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে সুকান্ত মজুমদার লিয়েন্ডারের সঙ্গে পশ্চিমবঙ্গের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গেরই ছেলে। তার মা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। দেশের যুবসমাজকে টেনিসে অনুপ্রাণিত করা এই তারকা আগামী নির্বাচনে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, আজ আমার জীবনের একটি বড় দিন। ৪০ বছর ধরে দেশের হয়ে খেলেছি, এবার দেশবাসীর সেবা করার বড় সুযোগ পেয়েছি। এ সময় তিনি দেশের ক্রীড়া অবকাঠামো, বিশেষ করে ইনডোর টেনিস কোর্টের অভাবের কথা উল্লেখ করে এ খাতে আরও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানান।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন লিয়েন্ডার। গত সপ্তাহে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বিজেপি নেতা নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পরই তার পদ্মশিবিরে যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।

রাজনীতির মাঠে অবশ্য লিয়েন্ডার পেজ নতুন নন। এর আগে গোয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০২১ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তবে আগামী দিনে বিজেপিতে তাকে কোন ভূমিকায় দেখা যাবে তা সময় বলবে।

ভোরের আকাশ/এনউব

বিজেপি

শেয়ার করুন: