শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোটি টাকার আংটিতে বাগদান সারলেন রোনালদো-জর্জিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে বাগদান সারলেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।পোস্টে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দেন জর্জিনা।

ছবির ক্যাপশনে লিখেছেন, "Yes I do"। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০–১৫ ক্যারেট এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার। রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। 

জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ আই অ্যাম জর্জিনাতে তিনি বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। অবশেষে সেই মুহূর্ত এসে গেছে।

২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে শুরু হয় তাদের সম্পর্ক। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।

এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু কবে এবং কোথায় হবে রোনালদোর এই বহুল প্রতীক্ষিত বিয়ে। ঘনিষ্ঠদের নিয়ে নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ ভাবে হবে অনুষ্ঠান। তা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন। তবে নিশ্চিতভাবেই রোনালদো-জর্জিনার গল্পে শুরু হলো এক নতুন অধ্যায়। 

ভোরের আকাশ/তা.কা

রোনালদো-জর্জিনাবাগদান

শেয়ার করুন: