শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

৬১ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ডেভিড 'সিড' লরেন্স। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। এক বছর ধরে মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত ছিলেন সাবেক এই ক্রিকেটার। 

রোববার (২২ জুন) তার পরিবার এই দুঃসংবাদ জানায়।

১৯৮৮ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে ৩ উইকেট নেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র ৫ টেস্টে সীমাবদ্ধ থাকলেও, গ্লস্টারশায়ারের হয়ে ১৬ বছরে ৬২৫ উইকেট শিকার করেন।

গুরুতর হাঁটুর চোটে ক্যারিয়ার শেষ হয়ে গেলেও লরেন্স থেমে যাননি। খেলোয়াড়ি জীবনের পর তিনি হন নাইটক্লাব মালিক, শরীরচর্চাবিদ এবং সর্বশেষ ছিলেন গ্লস্টারশায়ার ক্রিকেট ক্লাবের সভাপতি।

এমএনডি-তে আক্রান্ত হওয়ার পরও তিনি থেমে থাকেননি। রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে চলেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

মাত্র কয়েক সপ্তাহ আগে, ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ব্রিটেনের রাজা চার্লস তাকে এমবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত করেন।

ভোরের আকাশ/এসএইচ

কৃষ্ণাঙ্গডেভিড ‘সিড’ লরেন্সইংল্যান্ড

শেয়ার করুন: