শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চমক রেখে দল ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন এই টুর্নামেন্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী।

এছাড়া দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা। তরুণ তারকাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন।

এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিন ম্যাচে মাঠে নামবে আকবররা। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। সবগুলো ম্যাচই হবে কাতাদের দোহায়।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ম্যাচের সূচি
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর

ভোরের আকাশ/এসএইচ
 

বিসিবিদল ঘোষণা

শেয়ার করুন: