শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান যেভাবে সেমিফাইনালে উঠতে পারে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দল পাকিস্তান। ছয়বার শেষ চারে লড়াই করা এই দলটিই এখন খাদের কিনারায়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে তাদেরকে হারিয়ে যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়ল ইংল্যান্ড। তাদেরকে ছাপিয়ে কি রেকর্ড সপ্তমবার শেষ চারের দেখা পাবে পাকিস্তান? কোন সমীকরণে তারা সেই সাফল্য পেতে পারে!

সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিতে সেই খেলা ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ২ ম্যাচ শেষে তাই ১ পয়েন্ট পাকিস্তানের। আর এই একটি পয়েন্টের কারণেই এখনো সেমিফাইনালের আশা টিকে আছে। তবে সম্ভাবনা বেশ ক্ষীণ।

বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান

১. ইংল্যান্ড (৪ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর +১.৪৯১), 
২. নিউজিল্যান্ড (১ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর ০), 
৩. পাকিস্তান (১ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর -২.৫৫০), 
৪. শ্রীলঙ্কা (০ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর -২.৫৫০)।

সুপার এইটে পাকিস্তানের হাতে আছে আর একটি ম্যাচ— ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। আগের দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। একটি জয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে তিনে, কিন্তু তাও যথেষ্ট না-ও হতে পারে।

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান তাকিয়ে থাকবে নিউজিল্যান্ডের দুটি ম্যাচের দিকে। এই দুই মাচেই যেন নিউজিল্যান্ড ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, সেই প্রার্থনা করবে তারা। তারপর এই গ্রুপের শেষ ম্যাচে সালমান আগার দলকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের চিত্র দাঁড়াবে: পাকিস্তান (৩), শ্রীলঙ্কা (২) ও নিউজিল্যান্ড (১)।

নিউজিল্যান্ড যদি তাদের দুই ম্যাচের একটি জেতে এবং আরেকটিতে পরাজিত হয়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই শেষ করবে তিন পয়েন্ট নিয়ে (শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয় বিবেচনায়)। এই পরিস্থিতিতে নেট রানরেটে ভালো অবস্থানে থাকা দলটি পরের পর্বে উঠবে।

নিউজিল্যান্ড দুটি ম্যাচ হারলেও পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তাহলে কোনো সমীকরণ কাজে লাগবে না। বাদ পড়বে বাবর আজমরা।
 

ভোরের আকাশ/আ.র

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: