শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। বৃহস্পতিবার (১১ জুন) একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক, পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে।

প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকছেন টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে ফিরেছেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

সবশেষ পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি হাসান মাহমুদ। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দল পাওয়া এই পেসার এবার জাতীয় দলে ফিরেছেন। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেট ও টেস্ট ফরম্যাটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও পাকিস্তান সিরিজে টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাননি খালেদ আহমেদ। জিম্বাবুয়ে সফরে তাকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। একই কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে মিরাজকেও। তার অনুপস্থিতিতে স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং নবাগত রবিউল হক। ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে রয়েছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। এদের সঙ্গে মিডলঅর্ডারে বিকল্প হিসেবে যোগ হয়েছেন তাওহীদ হৃদয়।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ে সফরের সূচনা হবে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে দুই দলের একমাত্র টেস্ট।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

ভোরের আকাশ/সু.পা

বাংলোদেশের জিম্বাবুয়ে টেস্ট

শেয়ার করুন: