শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের নকআউটে আত্মবিশ্বাসী জাপান, চাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ার প্রতিনিধি জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলবিশ্বে এই ম্যাচ ঘিরে তীব্র আগ্রহ তৈরি হয়েছে, কারণ দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা হয়েছিল কিছুটা ধাক্কা দিয়ে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে তাদের পারফরম্যান্সে দুর্বলতার ইঙ্গিত পাওয়া যায়। তবে পরবর্তী ম্যাচগুলোতে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে তারা ঘুরে দাঁড়ায়। ওই দুই ম্যাচে মোট ৬ গোল করে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল।

অন্যদিকে জাপান এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে। শুরুতেই শক্তিশালী নেদারল্যান্ডসকে ২-২ গোলে রুখে দেয় তারা। এরপর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে বড় জয় দিয়ে নকআউটের পথে এগিয়ে যায়। সর্বশেষ ইউরোপের আরেক শক্তিশালী দল সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করে জাপান।

রাউন্ড অব-৩২-এ এবার এশিয়ার ‘ব্রাজিল’ খ্যাত জাপান মুখোমুখি হচ্ছে আসল ব্রাজিলের। তবে বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসের কারণে জাপানকে পিছিয়ে রাখার সুযোগ দেখছেন না অনেকেই।

বিশেষ করে গত অক্টোবরে টোকিও স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি জাপানের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। সেই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা এবং আয়াসে উয়েদার গোলেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় জাপান।

তবে ইতিহাস বলছে, সেটিই ছিল ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়। এর আগে দুই দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিলের আধিপত্য স্পষ্ট—১১ জয়, ২ ড্র এবং মাত্র ১ হার।

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানির ঘটনায় শাস্তির সুপারিশ

বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো, যিনি তখন বিশ্বকাপ ইতিহাসের এক বড় রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

জাপানের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় এসেছে ১৯৯৫ সালের প্রীতি ম্যাচে, ৫-১ ব্যবধানে। ইতিহাসে একাধিকবার জালে চার বা তার বেশি গোল দিয়েছে ব্রাজিল। সব মিলিয়ে ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও বর্তমান ফর্ম ও জাপানের আত্মবিশ্বাস এই নকআউট ম্যাচটিকে করে তুলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: