শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যান্টনিও রুডিগারের ঝলকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হয়ে একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির। প্রথম লেগের ১-০ গোলে জয়ের কারণেই শেষ হাসি হাসল এমবাপ্পে-রদ্রিগোরা।স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল।  

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান।  

৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা। ৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান।  

৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।  

অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো।  

বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: