শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিসিআইয়ের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে ১ কোটি ২০ লাখ রুপি দেবে চ্যাটজিপিটি। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। ৩৫ ম্যাচে চ্যাটজিপিটির কাছ থেকে বিসিসিআইয়ের আয় হবে প্রায় ৫৯ কোটি ২০ লাখ টাকা।

চুক্তিটি কার্যকর থাকবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত। একই সময়ের জন্য বিসিসিআইয়ের সহযোগী অংশীদার হয়েছে রিলায়্যান্সের কোমল পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা এবং এসবিআই লাইফ।

তিন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দর দিয়েছে ক্যাম্পা কোলা। প্রতি ম্যাচে তারা দেবে ১ কোটি ৩১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। চ্যাটজিপিটি ও এসবিআই লাইফের চুক্তির অঙ্ক ম্যাচপ্রতি ১ কোটি ২০ লাখ রুপি করে।

আরও পড়ুন

খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে ইউনিয়ন ও উপজেলায় মাঠ তৈরির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

৩৫ ম্যাচের জন্য তিন প্রতিষ্ঠানের কাছ থেকে বিসিসিআইয়ের মোট আয় হবে ১২৯ কোটি ৮৫ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮৪ কোটি টাকা।

তবে নতুন তিন সহযোগী অংশীদার পেলেও এখনো টাইটেল স্পনসর চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই। গত আগস্টে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে টাইটেল স্পনসরশিপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন স্পনসরের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভোরের আকাশ/এনএস

বিসিসিআই

শেয়ার করুন: