শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ বছর পর ইংলিশ টেস্ট দলে ফিরলেন আর্চার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৪ বছর পর ইংলিশ টেস্ট দলে ফিরলেন আর্চার
৪ বছর পর ইংলিশ টেস্ট দলে ফিরলেন আর্চার

ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বড় ব্যবধানে হারের পর তৃতীয় টেস্টের আগে একাদশে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লর্ডসে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সিরিজের তৃতীয় ম্যাচ, তার একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে বাইরে থাকা জশ টাংয়ের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জোফরা আর্চার। চার বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই পেসার।

আইপিএলের আগে সেরে উঠলেও টুর্নামেন্ট চলাকালীন ফের ইনজুরিতে পড়েন আর্চার। চলতি সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি, দ্বিতীয় টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে রাখা হয়নি তাকে। এবার তৃতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, “পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে সাসেক্সের ডানহাতি পেসার জোফরা আর্চারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এটি হতে যাচ্ছে তার ১৪তম টেস্ট।”

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: