শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবির ছাড়পত্র পেয়ে পিএসএল ফাইনালে যাচ্ছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে নাহিদ রানার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে আর কোন বাধা নেই বলে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। নাহিদের দল পেশোয়ার জালমি ইতোমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে।

বিসিবি জানায়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ একজন ক্রিকেটারের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সেই বিবেচনায় তাকে অনাপত্তিপত্র (NOC) দেওয়া হয়েছে। পাশাপাশি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিমও ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে, ফাইনালে খেললেও তার ফিটনেস বা ওয়ার্কলোড ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না।

এর আগে পিএসএলে অংশ নিতে গিয়ে নাহিদ ও শরিফুল ইসলাম অতিরিক্ত দুই দিনের ছুটি পেয়েছিলেন। পরে তারা দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর হয়ে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে সিরিজে অংশ নেন। ওই সিরিজে ৮ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ এবং সিরিজসেরাও হন।

পিএসএলে আগের দফার মতো এবারও ফাইনাল খেলতে দেওয়ার জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন পেশোয়ার জালমির কর্নধার জাভেদ আফ্রিদি। এক্সে তিনি লিখেন, পিএসএলের ১১তম আসরের ফাইনালে নাহিদ রানাকে পেশোয়ার জালমির হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ।

এবারের বাংলাদেশ মোট ৬ জন ক্রিকেটার পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাদের সবার ছাড়পত্র ছিল ১২ এপ্রিল পর্যন্ত। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নাহিদ ও শরিফুলের অনাপত্তিপত্র বাতিল করে বিসিবি।

আরও পড়ুন

১৮ লাখ ইরানি রিয়ালে যুক্তরাষ্ট্রের ১ ডলার

শেষ পর্যন্ত পেশোয়ারের অনুরোধে নাহিদ রানাকে ফাইনাল খেলতে যেতে দিচ্ছে বিসিবি। আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবি জানিয়েছে, সব ঠিক থাকলে ওই ম্যাচের জন্য ভালোভাবেই এভেইলেবল থাকবেন নাহিদ।  এবারের পিএসএল দিয়েই দেশের বাইরের লিগে অভিষেক হয়েছে নাহিদের। দেশে ফেরার আগে ৪ ম্যাচ খেলে ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান খরচ করে ৭ উইকেট নিয়েছিলেন এই গতিতারকা।

এর আগে গতকাল মঙ্গলবার বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। ৩ মে তাদের প্রতিপক্ষ অবশ্য কে হবে, সেটা এখনো নিশ্চিত নয়।

ভোরের আকাশ/সু.পা

পিএসএল

শেয়ার করুন: