শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আফিদার আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াবিদদের হাতে ভাতা কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থিত শতাধিক ক্রীড়াবিদের মধ্যে প্রথমে বক্তব্য দেওয়ার সুযোগ পান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। তিনি ক্রীড়াবিদদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার মতে, এই ভাতা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

এদিন ১৮ জন নারী ফুটবলার ভাতার আওতায় আসেন। তবে নারী ফুটবলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন উল্লেখ করে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর দাবি জানান আফিদা। পাশাপাশি উন্নতমানের একটি ফুটবল মাঠের ব্যবস্থারও অনুরোধ করেন তিনি।

আফিদা খন্দকার আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াপ্রেমী এবং তার কন্যা জাইমা রহমানও ফুটবলের প্রতি আগ্রহী। সে কারণে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানান। পরে ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাত উল্লাহ বক্তব্যে বলেন, আগে অনেকেই ব্যাডমিন্টন খেলে কী অর্জন করা যায়—এমন প্রশ্ন তুলতেন। তবে ভাতা প্রাপ্তির ফলে এখন এই খেলায় নতুনদের আগ্রহ বাড়বে এবং খেলোয়াড়দের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলবে বলে তিনি মনে করেন।

ভোরের আকাশ/সু.পা

আফিদার আমন্ত্রণ

শেয়ার করুন: