শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল হিলালকে হারিয়ে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চলমান ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

শুক্রবার (৪ জুলাই) রাদে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স।

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক
এদিন ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস থেকে ১৬ গজ দূর থেকে অসাধারণ এক শটে বল জালে জড়িয়ে ফ্লুমিনেন্সকে লিড এনে দেন মাতেউস মার্তিনেল্লি।  ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল আল-হিলাল।  কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সেটি বাতিল হয়ে যায়।  

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই  ৫১তম মিনিটে মারকোস লেওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল।  এটি ছিল তার টুর্নামেন্টে চতুর্থ গোল।  তবে নিজেদের ধরে রাখতে পারেনি তারা। ৭০তম মিনিটে আবারও এগিয়ে যায় ফ্লুমিনেন্স। 

স্যামুয়েল জাভিয়ের একটি হেড করেন এবং বদলি খেলোয়াড় হারকিউলিস নিচু শটে বল জালে জড়ান! শেষ দিকে আল-হিলাল অনেক চাপ দিলেও সমতা ফেরাতে পারেনি।  ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়নি।

ভোরের আকাশ/জাআ

ক্লাব ফ্লুমিনেন্সআল হিলালক্লাব বিশ্বকাপ

শেয়ার করুন: