শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বল দখলে একচ্ছত্র আধিপত্বেও হারলো তুরস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বল দখল থেকে শুরু করে আক্রমণ—ম্যাচের প্রায় প্রতিটি বিভাগেই আধিপত্য দেখিয়েছে ২৪ বছর পর ফিফা বিশ্বকাপে ফেরা তুরস্ক। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, সীমিত সুযোগকে কাজে লাগিয়ে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। ফলস্বরূপ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সকারুজরা।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণের ৭২ শতাংশই ছিল তুরস্কের দখলে। গোলমুখে তারা নেয় ৮টি শট। বিপরীতে অস্ট্রেলিয়া পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি শট। তবে কার্যকারিতার দিক থেকে এগিয়ে ছিল তারাই। ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা এবং কনর মেটকাফের গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

তুরস্কের আক্রমণ সামাল দেওয়ার নেপথ্যের নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। পুরো ম্যাচে তিনি ৮টি সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচান। কোচ টনি পপোভিচের সাহসী সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে একাদশে সুযোগ পান বিচ, আর সেই আস্থার প্রতিদানও দেন দারুণভাবে।

এটি ছিল অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর টানা পাঁচটি আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল তুরস্ক। এবার প্লে-অফে কসোভোকে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে।

ম্যাচের ২৭তম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্টরি ইরানকুন্ডা। তিন ডিফেন্ডারের চাপের মধ্যেও নিচু শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোল উদযাপনের সময় কর্নার ফ্ল্যাগে ঘুষি মেরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার টিম কাহিলকে শ্রদ্ধা জানান এই তরুণ ফরোয়ার্ড। ২০ বছর বয়সী ওয়াটফোর্ড তারকা বিশ্বকাপে গোল করা অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারও বনে যান।

প্রথমার্ধের শেষদিকে তুরস্কের আবদুলকেরিম বারদাকচির দূরপাল্লার শক্তিশালী শট দারুণ দক্ষতায় রুখে দেন বিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে জুভেন্টাসের ২১ বছর বয়সী তারকা কেনান ইলদিজকে মাঠে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করেন তুর্কি কোচ। তবে তাতেও ম্যাচের চিত্র বদলায়নি।

৫৭তম মিনিটে তুরস্ক একটি বিপজ্জনক ফ্রি-কিক পায়। রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার আরদা গুলারের নেওয়া দুর্দান্ত শটও প্রতিহত করেন বিচ। উল্লেখযোগ্য বিষয় হলো, তুরস্ক সর্বশেষ যখন বিশ্বকাপে অংশ নিয়েছিল, তখন গুলারের জন্মই হয়নি।

ম্যাচের ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক।

এর আগে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে পরবর্তী দুই ম্যাচে তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সকারুজদের।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: