শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরওয়েকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। ফিরেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো নাম লিখিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও সমান তালেই লড়েছে আরলিং হালান্ডের দল।

তবে ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে হার মানতে হয়েছে নরওয়েকে। ২-১ গোলের জয়ে তাদের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ে ভিন্ন এক চেহারায় হাজির হয় ইংল্যান্ড। দারুণ সব আক্রমণ থেকে গোলও তুলে নেয়।

ম্যাচের শুরুতে বলের দখলে স্পষ্ট আধিপত্য দেখায় ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম, মাইলস ও'রাইলি এবং হ্যারি কেইন একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি থ্রি লায়ন্সরা।

আরও পড়ুন

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

অন্যদিকে, ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায় নরওয়ে। একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। প্রথমে আর্লিং হালান্ডের দুটি দুর্দান্ত প্রচেষ্টা গোলরক্ষক জর্ডান পিকফোর্ড রুখে দেন।

তবে শেষ পর্যন্ত ৩৪তম মিনিটে বাঁ দিক থেকে অসাধারণ এক শটে ইংল্যান্ডের জাল কাঁপান আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপ। তার দুর্দান্ত শটটি সরাসরি জালের ওপরের কোণে আশ্রয় নেয় এবং নরওয়েকে এগিয়ে দেয় ১-০ ব্যবধানে। গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে নরওয়ে। আলেকজান্ডার সোরলথ ও মার্টিন ওডেগার্ড আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।

ভোরের আকাশ/এম

ইংল্যান্ড

শেয়ার করুন: