শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে প্রতিভার সন্ধানে ‘স্বপ্নযাত্রা’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে প্রতিভার সন্ধানে ‘স্বপ্নযাত্রা’
দেশজুড়ে প্রতিভার সন্ধানে ‘স্বপ্নযাত্রা’

বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করতে এবং তাদের সামনে ক্লাব পর্যায়ে খেলার এক বাস্তব সুযোগ করে দিতে এইস স্পোর্টস নেটওয়ার্ক আয়োজন করেছে এক বিশেষ ক্রিকেট ট্রায়াল ‘স্বপ্নযাত্রা’! ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ২৭ মে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত দুই দিনব্যাপী ক্রিকেট ট্রায়ালের প্রথমদিন।

‘স্বপ্নযাত্রা’ শুধু একটি ট্রায়াল নয়, এটি দেশের হাজারো তরুণ ক্রিকেটারের স্বপ্ন পূরণের এক সেতু বন্ধন।  প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭ হাজারেরও বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দিয়েছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নিয়েছেন  চার শতাধিক প্রতিভাবান ক্রিকেটারকে, যারা সরাসরি এই ট্রায়ালে অংশ নিচ্ছেন।

‘স্বপ্নযাত্রা’র প্রথম দিনে অন্তত ৪০০ ক্রিকেটার বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ট্রায়ালে অংশ নিয়েছেন। এইস স্পোর্টস নেটওয়ার্কের কর্ণধার ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী সহ দেশের স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্বরা ট্রায়ালে উপস্থিত থেকে তরুণ প্রতিভাদের উৎসাহ দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান, এছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, এবং জাভেদ ওমর বেলিম। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।

এই আয়োজনে এইস স্পোর্টস নেটওয়ার্কের সহযোগী ১৩টি ক্লাবের কোচ ও অফিসিয়ালরা উপস্থিত আছেন।  বিভিন্ন ধরনের ড্রিল সেশনের মাধ্যমে ক্রিকেটারদের দক্ষতা যাচাই করা হচ্ছে।  প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্বের পর বেছে নেওয়া হবে ৯৬ জন ক্রিকেটারকে। নির্বাচিত খেলোয়াড়েরা আগামীকাল, ২৮ মে, দ্বিতীয় দিনের চূড়ান্ত ট্রায়ালে আবারও মাঠে নামবেন।  সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের জন্য বেছে নেবেন ক্লাব প্রতিনিধিরা। এটি ক্রিকেটারদের জন্য সরাসরি ঢাকার ক্লাব পর্যায়ে খেলার এক অসাধারণ সুযোগ।

এইস স্পোর্টস নেটওয়ার্ক বিশ্বাস করে, ‘স্বপ্নযাত্রা’ খেলোয়াড় ও ক্লাব; উভয়ের জন্যই একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।  এটি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন তারকাদের আগমনী বার্তা নিয়ে এসেছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: