শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতালির ফুটবল প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইতালির ফুটবল প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রোম-এ ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জাতীয় ফুটবল দল মঙ্গলবার ইউরোপীয় প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনা-র কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। এই ব্যর্থতার পর থেকেই গ্রাভিনার পদত্যাগের দাবি ওঠে।

দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেন। যদিও প্রথমদিকে গ্রাভিনা পদ ছাড়ার ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন, তবে বোর্ড সভার আগেই শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ব্যর্থতা ও বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবিই তার এই সিদ্ধান্তের মূল কারণ।

ভোরের আকাশ/আ.র

গ্যাব্রিয়েল গ্রাভিনা

শেয়ার করুন: