শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়ানডে সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। 

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ওয়ানডের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। খেলা শুরু হবে দুপুর সোয়া ২টায়।

আগের দুই ম্যাচের মতই এ ম‍্যাচেও একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। টানা দুই ম‍্যাচে ব‍্যর্থ হলেও টিকে গেছেন সাইফ হাসান। নতুন বলে কার্যকর না হলেও জায়গা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। এ ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

অপর দিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তানর। চোটের জন‍্য নেই হুসাইন তালাত। বাদ পড়েছেন টপ অর্ডার ব‍্যাটসম‍্যান শামিল হুসাইন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। অভিষেক হচ্ছে কিপার-ব‍্যাটার মুহাম্মদ গাজি ঘোরি ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের। এক ম‍্যাচ পর একাদশে ফিরছেন লেগ স্পিনার আবরার আহমেদ।

প্রথম দুই ম‍্যাচে দুই ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। পরেরটিতে নিজেরা হেরেছে বাজেভাবে। এবার ঘুরে দাঁড়িয়ে আরেকটি ভালো পারফরম‍্যান্সে সিরিজ নিজেদের করে নেয়ার হাতছানি মিরাজদের সামনে। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে যেতে ও সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সাদ মাসুদ।

ভোরের আকাশ/আ.র

ওয়ানডে সিরিজ

শেয়ার করুন: